পোকামাকড়ের গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমা হায়েকের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন এত কাল। এবার শুনুন তাঁর গোপন রূপরহস্য। পিঁপড়ে থেকে শুরু করে ঘাসফড়িং কিংবা গুবরে পোকা—কোনো কিছুতেই অরুচি নেই মেক্সিকান এই অভিনেত্রীর। হ্যাঁ, বিচিত্র খাদ্যাভ্যাস তো থাকতেই পারে মানুষের। কিন্তু মুশকিলটা হচ্ছে, মেক্সিকান অভিনেত্রীর দাবি, তাঁর শরীর ঠিকঠাক রাখার মূলে আছে এসব পোকামাকড়। মানে, পোকামাকড় খাওয়ার গুণেই নাকি তিনি এখনো এত সুন্দর! তাজ্জব! তা তো বটেই। ওয়েবসাইট।