পোপের সম্মানে গাইবেন সুসান বোয়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের শেষ দিকে পোপ ষোড়শ বেনেডিক্ট আসছেন ব্রিটেন সফরে। এরই মধ্যে শুরু হয়ে গেছে পোপের আগমনকে স্মরণীয় করে রাখার তোড়জোড়। স্কটল্যান্ডের ক্যাথলিক গির্জা তাদের এই আয়োজনে সঙ্গে রাখতে চায় গায়িকা সুসান বোয়েলকেও। তাদের ইচ্ছে, পোপের সফরের সময় আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে সুসান বোয়েলের পরিবেশনাও অন্তর্ভুক্ত করার। গত বছরের এপ্রিল মাসে একটি সংগীতবিষয়ক রিয়ালিটি শোতে গান গেয়ে প্রথম তারকাখ্যাতি পান স্কটল্যান্ডের এই গায়িকা। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই শীর্ষে উঠে আসে সুসানের প্রথম অ্যালবাম আই ড্রিমড এ ড্রিম।