প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ নভেম্বর রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নোবেলজয়ী গীতিকবি ও সংগীত কিংবদন্তি বব ডিলানকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এবিসি রেডিও এফএম ৮৯.২। অনুষ্ঠানের নাম ‘পোর্ট্রেটস অব বব ডিলান’।
এই আয়োজনে গান ও আড্ডা হবে বব ডিলানকে ঘিরে। এতে বিশেষ অতিথি থাকছেন সংগীতশিল্পী ও লেখিকা ওয়ার্দা আশরাফ, সংগীতশিল্পী শাহেদ ও শর্মী হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন কথাবন্ধু গাজী শারমীন আহমেদ।