পোর্ট্রেটের ২৭ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের ২৭ বছর পূর্তি অনুষ্ঠান গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের দুই শিল্পীকে সম্মাননা দেওয়া হয়—সংগীতে রাজশ্রী আর্চায্য ও অভিনয়ে তিতান চৌধুরী এ সম্মাননা পান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত। বক্তব্য দেন পোর্ট্রেট পরিচালক রূপম চক্রবর্তী, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, ডিজাইনার রওশন আরা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে গান করেন শিল্পী বনানী দত্ত ও লুবনা জান্নাত।