পোলানস্কির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু পুরোনো এক অভিযোগের দায় এখনো টেনে চলেছেন পোলানস্কি। সুইজারল্যান্ডে গৃহবন্দী হয়ে আছেন তিনি। কিন্তু এতটুকুতেই রেহাই দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। শুরু হয়েছে ‘ফেরারি’ এই নির্মাতাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে বিচার করার তোড়জোড়। এসব নিয়ে এত দিন চুপচাপ থাকলেও এই প্রথমবার মুখ খুললেন রোমান পোলানস্কি। উল্টো অভিযোগের আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্রের দিকেই। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমের কাছে ‘উপাদেয় খাদ্য’ হিসেবে তুলে দেওয়ার জন্যই তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পাঁয়তারা চলছে।একটি যৌন নির্যাতন মামলায় অভিযুক্ত হওয়ার পর পোলানস্কি ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ওয়েবসাইট।