পোলানস্কির ছবিতে উইন্সলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত পরিচালক রোমান পোলানস্কির পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। ইয়াসমিনা রেজার জনপ্রিয় নাটক গড অব কার্নেজ অবলম্বনে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন রোমান পোলানস্কি। আগামী ফেব্রুয়ারি থেকে প্যারিসে ছবিটির কাজ হবে। এর আগে গড অব কার্নেজ নাটকটি টনি অ্যাওয়ার্ড জিতেছে।পোলানস্কি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রে তাঁর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ১৩ বছরের একটি মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের দায়ে মার্কিন আদালত তাঁকে দণ্ড দেন। সেই থেকে তিনি ফেরারি। তাই প্যারিসে বসেই ছবির কাজ করতে হবে পোলানস্কিকে। ওয়েবসাইট।