পোলানস্কির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অর্থে ফেরারিই বলা যায় তাঁকে। কিন্তু তাই বলে থেমে নেই নির্মাতা হিসেবে রোমান পোলানস্কির জয়যাত্রা। ‘ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা ছবি, সেরা পরিচালকসহ ছয়টি পুরস্কার জিতে নিয়েছে তাঁর ছবি দ্য ঘোস্ট রাইটার। এস্তোনিয়ায় অনুষ্ঠিত এ পুরস্কার আসরে সরাসরি উপস্থিত হতে পারেননি এই নির্মাতা। স্কাইপির (ইন্টারনেটে ভিডিও কল ও ফোন করার সফটওয়্যার) মাধ্যমে সরাসরি তাঁর প্রতিক্রিয়া জানান। ‘যখন পুরস্কারটা দেওয়া হবে, তখন আমি ঘুমিয়ে থাকব। জেগে উঠে দেখব, পুরস্কার জিতে গেছি। দারুণ একটা ব্যাপার হবে সেটা।’ প্যারিসের বাড়িতে বসে মন্তব্য ৭৭ বছর বয়সী পোলানস্কির। গত বছর সুইজারল্যান্ডে গৃহবন্দী থাকা অবস্থায় তিনি দ্য ঘোস্ট রাইটার ছবিটি তৈরি করেন। ওয়েবসাইট।