পোলানস্কির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবন্দী থাকা কিংবা মাথার ওপর ঝুলতে থাকা পুরোনো পাপের খাঁড়া। কোনো কিছুই আটকে রাখতে পারেনি রোমান পোলানস্কিকে। সম্প্রতি তাঁর ছবি দ্য ঘোস্ট রাইটার পেয়েছে ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ড। এই ছবি সেরা পরিচালক ছাড়াও সেরা চিত্রনাট্য, সেরা সংগীত ও সম্পাদনা বিভাগে পুরস্কার জিতেছে। সেরা ছবির পুরস্কারটা অবশ্য পোলানস্কির কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে অব গডস অ্যান্ড মেন। সেরা বিদেশি ভাষার ছবি নির্বাচিত হয়েছে দ্য সোশ্যাল নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রের নির্মাতা কোয়েনটিন ট্যারেনটিনো পেয়েছেন সম্মানসূচক সিজার অ্যাওয়ার্ড। ওয়েবসাইট।