পোশাক নিয়ে বিপাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়াছবির উদ্বোধনী প্রদর্শনীর দিনে লাল গালিচা ধরে হেঁটে আসছেন ছবির নায়িকা। চারপাশে হাজারও উৎসুক মানুষের ভিড়। ক্যামেরার ক্লিক ক্লিক চলছে অবিরাম। আর যদি হয় হ্যারি পটারের মতো ছবির উদ্বোধনী প্রদর্শনী, তাহলে তো কথাই নেই। কিন্তু এ রকম অনুষ্ঠানে হাজিরা দিতে গিয়েই হ্যারি পটার সিরিজের ছবির অভিনেত্রী এমা ওয়াটসন বিপাকে পড়েন প্রায়ই। সমস্যাটা অন্য কিছু নয়, পোশাক নির্বাচন নিয়ে। ‘প্রায় সময়ই দেখা যায়, মাত্র দুই-চার দিন আগে অনুষ্ঠানের কথা জানানো হয় আমাকে। শেষ মুহূর্তে নিজের সব কাপড়চোপড় তন্ন তন্ন করে খুঁজেও আমার মতো বয়সী একজনের অনুষ্ঠানে পরে আসার মতো কোনো পোশাকই খুঁজে পাই না আমি।’ ফিমেল ফার্স্টকে দেওয়া সাক্ষাৎকারে এই দুঃখের কথা বলেছেন এমা। ওয়েবসাইট।