পোশাকশিল্পী সংগীত পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে পোশাকশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিল্পীকে আগামীকাল শনিবার পুরস্কার দেওয়া হবে। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী। লিখিত বক্তব্যে তিনি জানান, গত বছরের ১১ অক্টোবর ‘প্রিমিয়ার ব্যাংক গর্ব’ শিরোনামে এ প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হয়। প্রাথমিক বাছাইপর্বে ১২টি অঞ্চলে প্রায় ৪০ হাজার শ্রমিক অংশ নেন। প্রাথমিক বাছাইপর্ব শেষে ঢাকা ও চট্টগ্রামে ১৮০ জন প্রতিযোগী নির্বাচিত হন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়।