পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পীদের সংগীতবিষয়ক প্রতিভাকে সবার সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমএইএ) এবং গানচিল। বাংলাভিশনে আজ থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান গর্ব: গাও প্রাণ খুলে গাও।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ থেকে প্রচার করা হবে দেশের বিভিন্ন জেলায় আয়োজিত প্রতিযোগিতার বাছাই পর্বগুলো নিয়ে তৈরি অনুষ্ঠান।পোশাকশিল্পীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ভাবনা প্রসঙ্গে গানচিলের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল জানালেন, ‘তোমার পায়ে দাঁড়িয়ে আছ তুমি। তোমার আয়ে দাঁড়িয়ে আছে তোমার পরিবার। তোমার কর্মের সাফল্যে এগিয়ে চলেছে বাংলাদেশ। তুমি গাইবে না তো কে গাইবে?’এই প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্বে আছেন সাবিনা ইয়াসমীন, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আসিফ আকবর।