পোষা প্রাণী খুঁজতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদরের পোষা কুকুরটা হারিয়ে খুব পেরেশানির মধ্যে আছেন স্যান্ড্রা বুলক। এমনই পেরেশানি যে, শেষ পর্যন্ত গোয়েন্দা ভাড়া করেছেন তিনি। হারানো পোষা প্রাণী খুঁজে দেওয়ার কাজ করেন এমন গোয়েন্দা। ইংরেজিতে যাকে বলে ‘পেট ডিটেকটিভ’। শুধু গোয়েন্দা ভাড়া নয়, তাঁর আদরের সারমেয় ছানাটিকে খুঁজে বের করার জন্য ইন্টারনেটেও জোর প্রচারণা চালাচ্ছেন স্যান্ড্রা। হালকা বাদামি রঙের নিখোঁজ কুকুরটার বয়স নয় মাস। হারিয়ে যাওয়ার সময় তার গলায় ছিল গোলাপি বেল্ট। ওয়েবসাইট।