প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী এ আর রুমীর চতুর্থ একক চিত্র প্রদর্শনী ‘পৌরাণিক মন’। প্রতিষ্ঠানটির ক্যাফে-লা-ভেরান্দায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জাইদ বখত প্রমুখ। প্রদর্শনীতে রয়েছে জলরঙের ২৭টি ও জল ও কলমে আঁকা আরও তিনটি ছবি। রুমীর একক এ প্রদর্শনীটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।