পৌষ মেলায় যাত্রাগান
পৌষ মেলা উপলক্ষে রমনার বটমূলে দুই রাতের যাত্রাগানে শ্রোতারা ছিলেন মাতোয়ারা। উষ্ণ উন্মাদনায় তীব্র শীতও অনুভব করতে পারেননি তাঁরা। প্রথম রাতে লাইলী-মজনু ও দ্বিতীয় রাতে গুনাই বিবি যাত্রাপালার গান-বাজনায় মুগ্ধ ঢাকার দর্শক। দুটি পালারই পরিবেশক কৃষ্ণ বিনা অপেরা। আয়োজক পৌষ মেলা উদ্যাপন কমিটি।১ ও ২ জানুয়ারি পৌষ মেলা হয়ে গেল রমনা বটমূলে। এর আগে কৃষ্ণ বিনা অপেরা ঢাকার মহাখালী যাত্রা প্যান্ডেলে সাত রাত পালাগান করেছে। দলের জনপ্রিয় পালার তালিকায় ছিল বেদকন্যা, আপন দুলাল, কাশেম মালা, লাইলী-মজনু ও গুনাই বিবি। গীতিনাট্য যাত্রার অপেক্ষাকৃত তরুণ নায়িকা ডালিয়া মহাখালী প্যান্ডেলে যেমন অসম্ভব রকম দর্শকপ্রিয়তা পেয়েছেন, তেমনি পৌষ মেলার যাত্রাগানে নেচে গেয়ে অভিনয়-নান্দনিকতায় শ্রোতাদের হূদয় কেড়েছেন। এখানকার দর্শকের মন্তব্য—এমন যাত্রা হলে রাতের পর রাত জেগে তা দেখা যায়। হূদয়ে একরকম ভাবান্দোলের সৃষ্টি হয়। তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করেও যাত্রা দেখতে আগ্রহ জাগে। কৃষ্ণ বিনার অন্য শিল্পীরা হলেন হামিদ রানা, সিরাজ, বাবুল আকতার, রুনা আক্তার, ঝন্টু, তারা মিয়া, সুরাইয়া, শামসুল হক, মোফাজ্জল হোসেন, আবদুল জলিল।দলটির নাট্যনির্দেশক আবদুল জলিল হলেও পৌষ মেলার অনুষ্ঠানে পরিচালক ছিলেন মিলন কান্তি দে। কৃষ্ণ বিনা চলে যাচ্ছে উত্তরবঙ্গে আর মহাখালীতে প্রযোজনা করছে আদি বলাকা অপেরা। দলটি গীতিনাট্য গোছের। এখানে আরও এক মাস গান-বাজনা চলবে।ভাসানটেকে কেয়ার গীতিযাত্রাগীতিযাত্রার পুরোনো দল কেয়া যাত্রা ইউনিটের পালাগান শুরু হয়েছে ভাসানটেক বেনারসি পল্লিতে। এখানে দর্শকসমাগম উল্লেখ করার মতো না হলেও পালা হচ্ছে সাবলীল, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে। যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতির নেতৃত্বে প্যান্ডেলটি চলছে। অশ্লীলতামুক্ত নান্দনিক পালা দেখার মতো আয়োজন এখানে। দলের মালিক মাসুম চৌধুরী বিভিন্ন সময় যাত্রার নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। লোকনাট্য যাত্রার উন্নতির জন্য তিনি একক মালিকানাধীনে দীর্ঘদিন ধরে দল গঠন করে আসছেন এবং নতুন নতুন পালা দর্শকদের উপহার দিচ্ছেন।সাগরভাসা, গুনাই বিবি, আপন দুলাল, কাশেম-মালা, সাত ভাই চম্পা, কাজল রেখা, রূপবান দলের অন্যতম পালা। মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, পাতালপুরীর রাজকন্যা, ভেলুয়া সুন্দরী, খায়রুন সুন্দরী ও আসমান সিংহের ফাঁসি কেয়ার নতুন প্রযোজনা।ফকির মজনু শাহ আসছেফকির আন্দোলনের কাহিনি অবলম্বনে ঐতিহাসিক যাত্রাপালা বিদ্রোহী ফকির মজনু শাহ আসছে জ্যোতির ব্যানারে। ফেব্রুয়ারি মাসে শিল্পকলা একাডেমীর নাট্য পরীক্ষণ থিয়েটার হলে পালাটি মঞ্চস্থ হবে।পর পর দুটি যাত্রাপালার সফল মঞ্চায়ন শেষে জ্যোতিনাট্য সম্প্রদায় এবার বিদ্রোহী ফকির মজনু শাহ নিয়ে নিয়মিত মঞ্চায়নে নামছে। যাত্রার বাছাই করা শিল্পীদের নিয়ে মজনু শাহকে সাজানো হয়েছে। পালার চূড়ান্ত মহড়া শেষ হয়েছে। এ মাসে পরীক্ষামূলক মঞ্চায়ন হবে ঢাকার ফাতেমা ল কলেজ মিলনায়তনে।