পৌষসংক্রান্তিতে জাতীয় ঘুড়ি উৎসব
বাঙালি সংস্কৃতিতে ঘুড়ি একটি অবিচ্ছেদ্য উপাদান। গ্রামবাংলায় ঘুড়ি ওড়ানো এখনো খুবই জনপ্রিয় একটি খেলা। প্রতিবছরের মতো এবারও পৌষসংক্রান্তিতে জাতীয় ঘুড়ি উৎসবের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন।গতকাল সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী শুক্র ও শনিবার কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন রকমের ঘুড়ি ওড়ানোর মধ্যে দিয়ে ‘জাতীয় ঘুড়ি উৎসব ২০১৩’ অনুষ্ঠিত হবে।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান মৃধা। তিনি জানান, শিশুদের সুকুমারবৃত্তি বিকাশের লক্ষ্যে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার সৈকতকে ‘আনন্দ আঙিনা’ হিসেবে পরিচিত করার তাগিদ থেকেই এখানে ঘুড়ি উৎসব করা হয়। এবার উৎসবে পকেট ঘুড়ি, বাজিকর, ড্রাগন, ট্রেন ও আর্কষণীয় দেশি ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধন করবেন বিমানমন্ত্রী মুহাম্মাদ ফারুক খান, বিশেষ অতিথি থাকবেন চীনা রাষ্ট্রদূত লি জিং।ঘুড়ির পাশাপাশি সমুদ্রের ঢেউয়ের চূড়ায় বাজিকর খেলাসহ আলোকিত ঘুড়ি ও ফানুস ওড়ানোর আয়োজন রয়েছে। ঘুড়ি উৎসবে অংশ নিতে হলে নিবন্ধন করতে হবে। যাতায়াতসহ নিবন্ধন ফি পাঁচ হাজার টাকা।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি এ আর খান, কাজী সিরাজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, জ্যোতি পদার্থবিদ দিপেন ভট্টাচার্য।জয়নুল গ্যালারিতে দলীয় প্রদর্শনীর উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও যুক্তরাজ্যের স্ল্যাড স্কুল অব ফাইন আর্টসের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে দলীয় শিল্পকলা প্রদর্শনী। সকাল সাড়ে ১০টায় অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হবে। এতে উপস্থিত থাকবেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী প্রমুখ। প্রদর্শনী কাল থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।কারুশিল্প পুরস্কার ও মেলাদেশর কারুশিল্পের বিকাশের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউান্ডেশন প্রতিবছর শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও কারুমেলার আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় এবার আগামী শুক্রবার বাংলা একাডেমীতে আনুষ্ঠানকিভাবে কারুশিল্প পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। একই সঙ্গে একাডেমী প্রাঙ্গণে শুরু হবে তিন দিনের কারুশিল্প মেলা।