প্যাটিনসন-পেরি প্রেম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প-এ প্যাটিনসন, প-এ পেরি, এবং প-এ প্রেমও! বাজারে গুঞ্জন, রবার্ট প্যাটিনসন আর কেটি পেরি চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় আবিষ্কার করা হয়েছে একটি সংগীত উৎসবে। এর পর থেকেই গুঞ্জন।
ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে ছাড়াছাড়ির পর প্যাটিনসনকে জড়িয়ে বেশ কিছু রোমান্টিক গুঞ্জন ছড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাই শেষ পর্যন্ত সত্যি হয়নি। এটাও সে রকমই আরেকটি গুঞ্জন কি না, কে জানে। ২৯ বছর বয়সী পেরি তাঁর চেয়ে দুবছরের ছোট প্যাটিনসনের সঙ্গে প্রেমের গুঞ্জন বরাবরই অস্বীকার করে আসছেন। জন মেয়ারের সঙ্গে ছাড়াছাড়ির পর পেরিও এখন একা। মুম্বাই মিরর।