প্যাটিনসনকে পাশে চাইছেন স্টুয়ার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টোয়াইলাইট’ সিরিজের ছবির পর আবারও প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলেই সম্প্রতি স্বীকার করেছেন ‘টোয়াইলাইট’খ্যাত মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘প্যাটিনসনের সঙ্গে আরেকটি ছবিতে অভিনয় করার জন্য মরিয়া হয়ে উঠেছি। আমার ধারণা, জুটি হিসেবে আমরা চমত্কার। ওর সঙ্গে এক ছবিতে আবার কাজের সুযোগ পেলে খুব ভালো লাগবে আমার।’ স্টুয়ার্টের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে শোবিজস্পাই। অবশ্য ‘ফিফটি শেডস অব গ্রে’ বই অবলম্বনে ছবি তৈরি হলে তাতে প্যাটিনসনের সঙ্গে অভিনয়ে আগ্রহী কি না, এমন প্রশ্নের জবাবে স্টুয়ার্ট বলেছেন, ‘হয়তো বা। আমি ঠিক জানি না। সত্যি বলতে কি, এখন পর্যন্ত বইটি পড়া হয়নি। কাজেই এর গল্প বা চরিত্র সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’