প্যাটিনসনের দরকার ১১ দেহরক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সহ-অভিনেত্রী কেলান লুজ। তিনি বলেন, প্যাটিনসন যেভাবে চলাফেরা করেন তাতে কমপক্ষে ১১ জন দেহরক্ষীর প্রয়োজন। টুইলাইট ছবির এ তারকাকে নিয়ে রীতিমতো আতঙ্কিত থাকেন তিনি। কেলান লুজ আরও বলেন, প্যাটিনসন প্রতিনিয়ত ভক্তদের আক্রমণের শিকার হন। এদের বেশির ভাগই মেয়ে। তারা যে রকম উন্মাদের মতো আচরণ করে তাতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এমনিতে প্যাটিনসন মাত্র একজন দেহরক্ষী নিয়ে চলাফেরা করেন, যা তাঁর প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অতএব, যত শিগগির সম্ভব এই সংখ্যা ১ থেকে ১১-তে বাড়ানো উচিত। এতে প্যাটিনসন কিছুটা হলেও তাঁর উন্মাদপ্রায় ভক্তদের হাত থেকে রেহাই পাবেন বলে মনে করেন সহ-অভিনেত্রী কেলান লুজ।