প্যাটিনসনের মন খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে রবার্ট প্যাটিনসন l ছবি: এএফপি
সংবাদ সম্মেলনে রবার্ট প্যাটিনসন l ছবি: এএফপি

এবার কানের প্রতিযোগিতা বিভাগে তাঁর ছবির নাম গুড টাইম। কিন্তু দিনকাল সম্ভবত একটু খারাপই যাচ্ছে বেচারা রবার্ট প্যাটিনসনের। কাল সংবাদ সম্মেলনে তাঁকে খেয়াল করে দেখছি। আর যা-ই হোক, মুখে হাসি নেই প্যাটিনসনের। আনমনা তো বটেই। মনে হলো খানিক বিষণ্নও। মিনিট দশেক পর প্রথমবার হাসতে দেখলাম তাঁকে; কিন্তু সেই হাসিতেও আর যা-ই হোক, প্রাণ নেই। কে জানে কী আছে টোয়াইলাইট তারকার মনে। গুড টাইম ছবিতে ব্যাংক ডাকাতের ভূমিকায় তাঁর অভিনয় অবশ্য প্রশংসাই কুড়িয়েছে দর্শক-সমালোচকদের।