প্যাটিনসনের সম্ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী জেফ বাকলের জীবন-কাহিনিভিত্তিক একটি ছবি। সেখানে মূল চরিত্রের জন্য টোয়ালাইট তারকা রবার্ট প্যাটিনসনকেই যুতসই মানছেন এর প্রযোজকেরা। তাঁরা বলেছেন, প্যাটিনসনের বেশ ভালো সম্ভাবনা আছে বাকলে চরিত্রে অভিনয় করার। গুজব উঠেছিল, গসিপ গার্ল তারকা পেন বেজলেকে দেওয়া হচ্ছে এ সুযোগ। কিন্তু সেই গুজব উড়িয়ে দিয়েছেন প্রযোজকেরা। ছবির সহপ্রযোজক অরিয়ান উইলিয়ামস এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জেফ বাকলের জীবন ছিল ঘটনাবহুল এবং সংক্ষিপ্ত। তাই আমরা চাইছি, তাঁর সঙ্গে মেলে এমন কাউকে নিতে। এ ব্যাপারে প্যাটিনসনের সঙ্গে আলাপ চলছে।’ ওয়েবসাইট।