প্যাটিনসনের ‘অভিনব’ প্রতিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের তারকাকে কাছে পেলে অটোগ্রাফ নেওয়ার পাশাপাশি ছবি তুলতে মরিয়া হয়ে ওঠেন ভক্তেরা। ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনকেও প্রতিনিয়ত এমন পরিস্থিতিতে পড়তে হয়। ছবি তোলার বিষয়টিকে তিনি রীতিমতো বিরক্তিকর মনে করেন। আর তাই যেসব ভক্ত তাঁর ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠেন, তাঁদের ওপর ‘অভিনব’ এক প্রতিশোধের পথ খুঁজে বের করেছেন ২৬ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা।এ প্রসঙ্গে প্যাটিনসনের উদ্ধৃতি দিয়ে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ‘আমি যেখানেই যাই সেখানেই আমার ছবি তোলার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। যেমন, রেস্টুরেন্টে বসে থাকলে পাশের টেবিলগুলো থেকে অনেকেই অনবরত আমার ছবি তুলতে থাকেন। এর প্রতিশোধ নিতে নতুন একটি পথ খুঁজে বের করেছি। কেউ আমার ছবি তুললে আমি পাল্টা তাঁর ছবি তোলা শুরু করি। আমার মোবাইল ফোনটি তাঁর মুখের মাত্র দুই ইঞ্চি দূরে রেখে একের পর এক ছবি তুলতে থাকি।’ প্যাটিনসন আরও বলেছেন, ‘আমার চারপাশের মানুষের কার্যকলাপ আমার ওপর ভালোই প্রভাব ফেলে। কেউ আমাকে পর্যবেক্ষণ করতে থাকলে আমি সেটা ঠিকই আঁচ করে ফেলি। বিষয়টি অদ্ভুত, অনেকটা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো একটি বিষয়।’