প্যাপিরাস প্রদর্শনীর শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যাপিরাস প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম
প্যাপিরাস প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম

প্রাচীন মিসরের ‘প্যাপিরাস’ ছিল কাগজের আদিরূপ। ‘পেপার’ শব্দটিই আসে সেখান থেকে। বাংলাদেশের ১১ জন শিল্পী এবার সেই প্যাপিরাসে ছবি আঁকলেন। রাজধানীর ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে চিত্র প্রদর্শনী ‘প্যাপিরাস’। প্রদর্শনীটি গত ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দর্শকের অনুরোধে এর মেয়াদকাল বাড়ানো হয়েছে বলে জানালেন গ্যালারি টোয়েন্টি ওয়ানের অন্যতম উদ্যোক্তা শিল্পী শামীম সুব্রানা। নতুন সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

গ্যালারিটি ও শিল্পীদল বিভাবের উদ্যোগে আয়োজিত হয়েছে এ প্রদর্শনী। ২০১৫ সালের ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি মিসরের কায়রোর আহমেদ শওকি জাদুঘরে একটি চিত্র প্রদর্শনী হয়। সেখানে ১১ জন শিল্পী অংশ নেন।
সেই মিসর ভ্রমণে শিল্পীরা জাহাজে করে মিসরের নীলনদে ঘুরেছিলেন। মাঝে মাঝে ডাঙায় নেমে দেখেছিলেন মিসরীয় সভ্যতা ও সমসাময়িক শিল্পকলার নিদর্শন। চার দিন, পাঁচ রাতের অদ্ভুত সেই ভ্রমণ শেষে শিল্পীরা ঠিক করেন, এ ভ্রমণের অভিজ্ঞতা থেকে করবেন আরেকটি প্রদর্শনী। সেটিই এবার আয়োজিত হলো। প্যাপিরাস কাগজে শিল্পীরা আঁকলেন মিসরের নারী, নীলনদ, গ্রাম, মন্দিরের ছবি, মিসরে যাওয়া পর্যটকের ডায়েরির পাতা।
২৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ৮টা—এ সময়টুকুতে সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।