প্যায়ার কিয়া তো ডারনা কিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে শহীদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের খবরটা অনেক পুরোনো। কিন্তু এত দিন সেটা গোপনে হলেও এবার প্রকাশ্যেই চলে এসেছে। সম্প্রতি আনজানে আনজানি ছবির প্রিমিয়ারে সেটাই প্রমাণিত হলো। ছবি দেখতে একসঙ্গে এসেছিলেন শহীদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। শহীদ নিজেই গাড়ি চালিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে আসেন সিনেমা হলে। প্রেমের ব্যপারে কাউকে তোয়াক্কা করলেন না দুজনের কেউই। প্রিমিয়ারে এ রকম দৃশ্য দেখে অভিনেতা রনবীরের চোখ কপালে ওঠার অবস্থা। শুধু রনবীরের নয়, শহীদের বাবা অভিনেতা পঙ্কজ কাপুর তো এতে বেশ চটেছেনও। ছেলে শহীদের এতটা বেপরোয়া ভাব মোটেই পছন্দ নয় পঙ্কজ কাপুরের। শহীদ ও প্রিয়াঙ্কার ভাবটা এমন যেন, প্যায়ার কিয়া তো ডরনা কিয়া। এখন দেখা যাচ্ছে, এটিই প্রিয়াঙ্কা চোপড়া ও শহীদ কাপুরের স্লোগান।