প্যারিস বনাম লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান ও প্যারিস হিলটন
লিন্ডসে লোহান ও প্যারিস হিলটন

কেবল চুলোচুলিটাই বাকি। কদর্য এক লড়াইয়েই যেন নেমে পড়েছেন প্যারিস হিলটন আর লিন্ডসে লোহান। ঘটনার শুরু অবশ্য লোহানই করেছেন। মিয়ামির একটি পার্টিতে লোহানের সঙ্গে বাগিবতণ্ডায় জড়ান প্যারিসের ভাই ব্যারন। এরই জের ধরে লোহানের বর্তমান প্রেমিক বেদম মার মেরেছেন ব্যারনকে। ভাইয়ের সেই আহত মুখের ছবি ইনস্ট্যাগ্রামে পোস্ট করে প্যারিস ছাপার অক্ষরে প্রকাশ-অযোগ্য একটি গালি দিয়ে বলেছেন, যে বা যারা তাঁর পরিবারের দিকে হাত বাড়িয়েছে, তাদের প্রত্যেককে তিনি দেখে নেবেন। ব্যারন এরই মধ্যে পুলিশের কাছে এ ব্যাপারে নালিশও জানিয়েছেন। লোহান অবশ্য দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু সেই মারপিটের ঘটনা ক্যামেরাবন্দী হয়ে যাওয়ায় মনে হচ্ছে না পার পাবেন তিনি।