প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস—এসব তো আছেই। পরিবেশ দিবস, সমুদ্র দিবস—এসব দিবসেরও কমতি নেই। কিন্তু সানগ্লাস দিবস! আমেরিকাতে ২৭ জুন হলো জাতীয় সানগ্লাস দিবস। আর এই দিবস উপলক্ষে যদি ব্যবসা-বাণিজ্য আর একটু জমে ওঠে মন্দ কী! প্যারিস হিলটনের ২৭ জুনের টুইটার টুইট দেখলেই ব্যাপারটা খোলাসা হয়। তিনি লিখেছেন, ‘জাতীর সানগ্লাস দিবসের প্রতি সম্মান জানিয়ে রেভ শেড-এর সানিস১৪ কোডের সানগ্লাসে ২৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হলো।’ সঙ্গে তিনি লিংকও দিয়ে দিয়েছেন—প্যারিস হিলটনের শপ!
তাও যদি সব ধরনের সানগ্লাসে ডিসকাউন্ট দিতেন! বোঝাই যায়, অভিনয়টা যেমনই করে থাকুন না কেন, ব্যবসায়িক বুদ্ধিতেও পিছিয়ে নেই হিলটন।