প্যারিস হিলটনের নতুন প্রেম!
ডিজে অ্যাফ্রোজ্যাকের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করার পর এবার নতুন ‘রহস্য মানব’-এর আগমন ঘটেছে প্যারিস হিলটনের জীবনে। ইউরোপের একটি সমুদ্রসৈকতে নতুন এ জুটি ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দী হওয়ার পর সম্প্রতি এক খবরে টিএমজি জানিয়েছে, নতুন মনের মানুষের খোঁজ পেয়েছেন মার্কিন এই মডেল, ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী। প্যারিসের নতুন প্রেমিকের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউরোপে ব্যবসা রয়েছে তাঁর এবং বেশ কয়েক বছর ধরেই একে অপরকে চেনেন তাঁরা।সমুদ্রসৈকতে উচ্ছলভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে নতুন এ জুটিকে। সমুদ্রের জলে ঝাঁপাঝাঁপিও করেছেন। একে অপরকে জড়িয়ে ধরেছেন। প্যারিসের কাঁধে আলতো করে চুমুও খেয়েছেন তাঁর নতুন প্রেমিক। উল্লেখ্য, প্যারিসের প্রথম প্রেমিক মডেল ও অভিনেতা জেসন শ। এক বছরও টেকেনি সেই প্রেম। ২০০৩ সালে প্রথম প্রেমের যবনিকাপাতের পর আরও বেশ কয়েকবার প্রেমের সম্পর্কে জড়ালেও এখন পর্যন্ত কোনো সম্পর্কই স্থায়ী হয়নি ৩১ বছর বয়সী প্যারিসের। ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গেও তাঁর প্রেমের গুজব ছড়িয়েছে। সর্বশেষ এ বছর নেদারল্যান্ডের ডিজে অ্যাফ্রোজ্যাকের সঙ্গে সম্পর্কে জড়ান প্যারিস। কিন্তু তিন মাস চুটিয়ে অভিসার চালানোর পর গত মে মাসে এই জুটির পক্ষ থেকে জানানো হয়, কখনোই নাকি প্রেমের পথে হাঁটেননি তাঁরা।