প্যারিসে ইফ্ফাত আরার ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ইফ্ফাত আরার আঁকা ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ফ্রান্সের প্যারিসে। জানা গেছে, প্যারিসের অ্যাটেলিয়ার মিউজি অ্যাডজেক গালারিতে এই প্রদর্শনী শুরু হবে আগামী ৩ জুলাই।ইফ্ফাত আরা জানান, একই গ্যালারিতে বছর পাঁচেক আগে তাঁর আঁকা ছবির আরেকটি প্রদর্শনী হয়েছিল। এবারের প্রদর্শনীর শিরোনাম ‘ট্রিবিউট টু ট্যাগোর’। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম বর্ষে পদার্পণ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।ইফ্ফাত আরা বলেন, ‘আমি রবীন্দ্রসংগীতের শিল্পী। রবীন্দ্রনাথের গানগুলোকে যেভাবে অনুভব করি, ক্যানভাসে সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তাই ছবির সঙ্গে রবীন্দ্রনাথের গানের একটা মিল রাখার চেষ্টা করছি।’ইফ্ফাত আরা আরও বলেন, ‘আমার সৌভাগ্য যে একই গ্যালারিতে দ্বিতীয়বার প্রদর্শনী হচ্ছে।’ প্রদর্শনী চলবে ১৮ জুলাই পর্যন্ত।