প্যারিসে চুরির শিকার এক্সেল রোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্যারিসে একটি কনসার্ট শেষ করে পার্টিতে গিয়ে চুরির শিকার হয়েছেন মার্কিন হার্ড রক ব্যান্ড গানস এন’ রোজেসের মূল গায়ক এক্সেল রোজ। সেখান থেকে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’খ্যাত এই রক তারকার তিন-তিনটি মূল্যবান গহনা খোয়া গেছে। সোনা ও হীরার তৈরি গহনাগুলোর দাম অন্তত দুই লাখ ডলার।ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাতে ব্যাং শোবিজ জানিয়েছে, এই চুরির ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন ৫০ বছর বয়সী এ সংগীতশিল্পী। রোজ নিশ্চিত করেছেন, ঘটনার সময় গহনাগুলো তিনি পরে ছিলেন না।এরই মধ্যে বিচার বিভাগীয় পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। অবিলম্বে প্রকৃত অপরাধী ধরা পড়বে বলেই আশাবাদ ব্যক্ত করেছে তদন্ত কমিটি।