প্যারিসের আত্মহত্যার চেষ্টা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবাকে ছেড়ে থাকতে বুঝি একটুও ভালো লাগছে না প্যারিস জ্যাকসনের। আর তাই বাবার কাছেই ছুটে যেতে চেয়েছিল সে। প্রয়াত পপ কিংবদন্তি জ্যাকসনের মেয়ে প্যারিস গত বুধবার রান্নাঘরে ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানা গেছে। দ্রুত লস অ্যাঞ্জেলেসের হাসপাতালেও নিতে হয় তাকে। জানা গেছে, ছুরি দিয়ে হাতের রগ কেটে ফেলার চেষ্টা করেছিল প্যারিস। এমনকি আত্মহত্যার কথা জানিয়ে একটি ‘সুইসাইড নোট’ও লিখেছিল। জ্যাকসন পরিবারের আইনজীবী পেরি স্যান্ডার্স জানিয়েছেন, ১৫ বছর বয়সী প্যারিস এখন সুস্থ আছে। যথাযথ চিকিৎসা হচ্ছে তার। জিনিউজ।