প্যারিসের পছন্দ নেকাব!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের জুনে হঠাৎ বাবা চলে গেলেন। ভাইবোন তিনটি যেন অথই সাগরে পড়ল। সেই শোক ধীরে ধীরে কাটিয়ে উঠছে তারা। সম্প্রতি অপরাহ উইফ্রের সঙ্গে আলাপকালে প্যারিস জ্যাকসন জানায়, বাবা মাইকেল জ্যাকসনের একটা সিদ্ধান্ত খুবই মনে ধরেছিল তার। ছেলেমেয়েদের নিয়ে বাইরে বেরোলে তাদের নেকাব বা পর্দা পরিয়ে নিতেন। পাপারাজ্জি ও ভক্তদের উটকো ঝামেলা এড়াতে এমনটি করতেন প্রয়াত পপসম্রাট। প্যারিস বলল, ‘এতে আমরা বাড়তি যে সুবিধাটা পেতাম, বাবাকে ছাড়া বাইরে বেরোলে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে পারতাম। কেউ আমাদের চিনত না। তবে ওই নেকাবের একটা অসুবিধাও আছে। এটা খুব অস্বস্তিকর।’ বাবার স্মৃতিচারণা করতে গিয়ে প্যারিস আরও বলে, ‘বাবা হিসেবে তিনি ছিলেন অসাধারণ। চমৎকার রান্না করতেন তিনি।’ ওয়েবসাইট।