প্যারিসের প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় ত্যক্ত-বিরক্ত হবেন, তা না উল্টো প্রশংসায় পঞ্চমুখ হলেন মডেল ও অভিনেত্রী প্যারিস হিলটন। দক্ষিণ আফ্রিকার প্রতি তাঁর ভালোবাসার কথা জানালেন ভক্তদের। সম্প্রতি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন দেশটিতে। কিন্তু মাদক রাখা ও সেবনের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অবশ্য জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ‘সবকিছুই ভালোয় ভালোয় চুকে গেল। তারা আমাকে গ্রেপ্তার করেনি। কয়েকটা প্রশ্ন করেছে মাত্র। আমি তাদের সহায়তা করেছি।’ এক সাক্ষাৎকারে বললেন প্যারিস হিলটন। আর টুইটারে লেখা এক বার্তায় এই অভিনেত্রী জানান, ‘ওখানকার সবাই বেশ চমৎকার, বন্ধুবৎসল। দক্ষিণ আফ্রিকার প্রেমে পড়ে গেছি আমি।’ ওয়েবসাইট।