প্যালট্রোর রান্নার বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী হিসেবে তিনি যে পাকা, সেটা তো প্রমাণিত হয়ে গেছে আগেই। কিন্তু রাঁধুনি হিসেবে গিনেথ প্যালট্রো কেমন?এবার সেটাই পরখ করে দেখার পালা। সামনে আসছে গিনেথ প্যালট্রোর লেখা রান্নার বই। মোটমাট ১৮৫টি রেসিপি থাকছে এই বইয়ে। সব কটি রেসিপিই হবে স্বাস্থ্যকর। সহায়তা করবে ওজন কমাতে, নিজেকে সুন্দর আর শক্তিশালী করতে—অন্তত এমনটাই দাবি প্রকাশকদের। এএনআই।