প্যালট্রোর হাতে গিটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাভ ডোন্ট লেট মি ডাউন ছবিতে একজন গায়িকার ভূমিকায় অভিনয় করবেন গিনেথ প্যালট্রো। কিন্তু তার জন্য তো কিছুটা হলেও গিটার-বাদন শেখা চাই। অন্য কেউ হলে নিশ্চয়ই সংগীত বিদ্যালয়ে ছুটতেন, কিন্তু গিনেথ প্যালট্রোর তা করতে হচ্ছে না। কারণ তাঁর স্বামী ক্রিস মার্টিন কোল্ড প্লে ব্যান্ডের প্রধান গায়ক। বাদক নিজের ঘরে থাকতে প্যালট্রো আর কেন যাবেন অন্য জায়গায়। বাস্তবে হয়েছেও তা-ই; স্বামী ক্রিসের কাছেই এখন গিটারের তালিম নিচ্ছেন গিনেথ। ক্রিসও অভিনেত্রী স্ত্রীকে মনপ্রাণ উজাড় করে শেখাচ্ছেন গিটার বাদন। ওয়েবসাইট।