প্যাশন পিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলবোর্ড শীর্ষ ১০ রক গানের তালিকায় এ সপ্তাহে দশম স্থান দখল করে আছে ‘প্যাশন পিট’-এর ‘টেক এ ওয়াক’ গানটি। দীর্ঘ ২৭ সপ্তাহ ধরে এ গান বিলবোর্ড শীর্ষ তালিকায় অবস্থান করছে। আজ আমরা প্যাশন পিট সম্পর্কে পাঠকদের জানাব।প্যাশন পিট আমেরিকান একটি ইন্ডি রক ব্যান্ড। কেমব্রিজের ম্যাসাচুসেটস এলাকায় ২০০৭ সালে তারা যাত্রা শুরু করে। এ ব্যান্ডের পাঁচ সদস্যের মধ্যে চার সদস্যই বোস্টনের বার্কলি কলেজ অব মিউজিকের ছাত্র ছিলেন। শুধু ভোকালিস্ট মাইকেল অ্যাঞ্জেলাকোস ছিলেন এমারসন কলেজের ছাত্র।মাইকেল অ্যাঞ্জেলাকোস প্যাশন পিট শুরুর আগে ছিলেন একক শিল্পী। তিনি বেশ কিছুসংখ্যক গান তাঁর প্রেমিকার জন্য লিখে সুর করেছিলেন। সেসব গান তিনি একটি ল্যাপটপে রেকর্ড করেন। এরপর বিভিন্ন অনুষ্ঠানে সেই ল্যাপটপ ব্যবহার করে একাই গান পরিবেশন করতেন। এমনই একটা অনুষ্ঠান করার পর তাঁর সঙ্গে ইয়ান হাল্টকুইস্টের কথা হয়। তখন ইয়ান ছিলেন বার্কলি কলেজ অব মিউজিকের ছাত্র। তাঁরা একত্রে গান করার কথা ভাবতে থাকেন। ফলে তাঁরা একটি দল গঠন করেন। তাঁদের সঙ্গে আরও যুক্ত হলেন আয়াদ আল আধামি, থম প্লাসি ও এডাম ল্যাভিনস্কি। এভাবেই প্যাশন পিটের জন্ম। এর পর থেকে তাঁরা গানের ওপর গভীরভাবে মনোযোগ দিয়েছেন, যেন নিজস্ব একটা কাঠামো তৈরি করতে পারেন। ২০০৮ সালে তাঁরা ‘ফ্রেঞ্চকিস’ নামক রেকর্ড লেবেলের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তারপর অবশ্য ব্যান্ডের সদস্য বদল হয়। প্লাসি ও ল্যাভিনস্কির স্থানে জেফ এপ্রুজেসে ও লেইট ডনমসের যোগ দেন। সর্বশেষ সদস্য বদল হয় ২০১২ সালেই, তখন আধামির স্থলে জান্ডার সিং প্যাশন পিটে যোগ দেন।প্যাশন পিট ব্যান্ডটি এখন পর্যন্ত দুটি অ্যালবাম ও একটি ইপি বের করেছে।ইপিচাং অব চেঞ্জ (২০০৮)স্টুডিও অ্যালবামম্যানারস (২০০৯)গোসামার (২০১২) মনোয়ারুল হক