প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরে প্রকাশিত হয়েছে রৌদ্রের জল নামের নতুন একটি অ্যালবাম। অ্যালবামে রয়েছে পাঁচটি গান, যার দুটি গেয়েছেন ওপার বাংলার সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য এবং বাকি তিনটি গেয়েছেন শুভমিতা। আর গানগুলো লিখেছেন সিদ্দিক আবু বকর। সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার। গানগুলো রেকর্ড করা হয়েছে কলকাতার ‘স্টুডিও ভাইব্রেশনস’-এ। ঢাকায় সংগীত পরিচালনার কাজ হয়েছে অন্তরা স্টুডিওতে। অ্যালবামটি প্রকাশ পেয়েছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সমমান মিউজিক থেকে।
বিনোদন প্রতিবেদক