প্রকাশ হলো ‘শিল্প ও শিল্পী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত করার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক শিল্পভুবনের নানা প্রবণতা ও চর্চা সম্পর্কে বৃহত্তর বাঙালি পাঠকদের পরিচয় করানোর জন্য প্রকাশিত হয়েছে চিত্রকলা ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক শিল্প ও শিল্পী। ইতিমধ্যেই এ পত্রিকাটি পাঠক মহলে সমাদৃত হয়েছে।গত শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এই পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের শিল্পী যোগেন চৌধুরী। সভাপতিত্ব করেন শিল্প ও শিল্পীর সম্পাদকমণ্ডলীর সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন পত্রিকাটির প্রকাশক আবুল খায়ের, শিল্প সমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, নজরুল ইসলাম, চলচ্চিত্রনির্মাতা আবু সাইয়ীদ, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং পত্রিকার সম্পাদক আবুল হাসনাত।