প্রকাশনা উৎসব রূপ নিল স্মরণসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবন সে তো পদ্মপাতার শিশির বিন্দু, মরুভূমির মাঝে যেন বিষাদ সিন্ধু।’ গানটি নীলুফার ইয়াসমীনের। অপার ভক্তি ও ভালোবাসা দিয়ে সৃজনশীল বাংলা গানকে উজ্জীবিত করেছেন শিল্পী নীলুফার ইয়াসমীন। তাঁর গাওয়া অনেক গান শ্রোতাশ্রুত হয়েছে। বাংলা গানের শ্রোতাদের ঠোঁটে ঠোঁটে ঘুরে ফেরে এসব গান। গতকাল শুক্রবারও ছিল সেই গানের রেশ। হয়তো অনেকেই গুনগুনিয়ে গেয়েছে, কিন্তু গান করা কিংবা কথা বলার জন্য তিনি ছিলেন না। তাঁকে নিয়েই কথা বলেছে সবাই।শিল্পী নীলুফার ইয়াসমীনের জীবন ও কর্ম নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে স্মৃতিচারণামূলক বই কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন এবং ভিডিও ডকুমেন্টারি সুরের স্বজন। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রকাশনা দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন শিল্পী সাবিনা ইয়াসমীন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে শিল্পীর কাজ এবং শিল্পীকে নিয়ে বক্তব্য দেন তাঁরা।রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, নীলুফার ইয়াসমীন শুধু শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন শিল্পের সাধক। জনপ্রিয়তার দিকে না ছুটে তিনি শিল্পের গভীরতার দিকেই নজর দিয়েছিলেন। আর এ জন্যই আজও সবাই মনে রেখেছে তাঁকে। মনে রাখবেও।‘সাবিনা ইয়াসমীন বলেন, তিনি যেমন বড় মাপের শিল্পী ছিলেন, মানুষ হিসেবেও তাঁর তুলনা হয় না। অথচ জীবিত অবস্থায় তিনি যোগ্য মর্যাদা পাননি। আমরা সম্মান দিতে পারিনি একজন সম্মানিত শিল্পীকে। আর কোনো গুণী শিল্পীর ক্ষেত্রে যেন এমনটি না হয়।’তাঁদের বক্তেব্য প্রকাশনা অনুষ্ঠান পরিণত হয় স্মরণসভায়। মোড়ক উন্মোচন শেষে ছিল শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সাবিনা ইয়াসমীন ও মফিজুর রহমান। সঞ্চালক ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।স্মৃতিচারণামূলক গ্রন্থ কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন সম্পাদনা করেছেন গীতালি হাসান। ২৫ মিনিটের ভিডিও প্রামাণ্যচিত্র সুরের স্বজন পরিচালনা করেছেন ফাহমিদা মুন্নী। প্রামাণ্যচিত্রে তাঁর জীবন ও সুরের সাধনাকে তুলে ধরেছেন তিনি।আনোয়ার হোসেনের আলোকচিত্র প্রদর্শনী শুরু‘“জল পড়ে পাতা নড়ে।” অবশেষে বাংলায় আমার মনে শ্রাবণ এলো। আমার ৬২ বছরের সহস্র বরিষনে এলো আমার ২০১০। জীবনের রোজনামচায় জেলেটিন থেকে পিক্সেল বরিষনে। হাঁটি হাঁটি পা পা করে চল্লিশ বছরের চিত্র সাধনা পেলো আমার শুভ্রকেশের ফাইন গ্রেন ডিজিটাল ডট্স্। আর পুরনো ঢাকার অলিগলি থেকে বাংলা-ভারত-ফ্রান্স-মার্কিনী আয়না পুকুর, স্কাইস্ক্রেপার ইমেজ স্পট্স্।’ রোজনামচার মতো করে ১৬ আগস্ট লেখা এই লেখাটি দিয়েই আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন তাঁর আলোকচিত্র প্রদর্শনী ‘বিকজ অব ইউ’-এর জন্য তৈরি স্মারকের প্রচ্ছদ করলেন।আলোকচিত্রী আনোয়ার হোসেনের তোলা ছবি নিয়ে ১০ দিনব্যাপী প্রদর্শনী শুক্রবার ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে। ‘বিকজ অব ইউ’ শিরোনামে বিকেলে এর উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার ও আয়োজক গ্যালারির চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।বাংলাদেশ, ভারত, ফ্রান্স ও আমেরিকা ঘুরে এসব ছবি তোলেন আনোয়ার হোসেন। প্রদর্শনী বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন ছাড়াও এদিন আনোয়ার হোসেনের ছবির বই সোনার বাংলা ও বাংলার প্রেম-এর মোড়ক উন্মোচন করা হয়।আনোয়ার হোসেন কেবল একজন আলোকচিত্রশিল্পীই নন; একাধারে তিনি একজন দক্ষ চিত্রগ্রাহক ও স্থপতিও। ১৯৬৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। প্রায় ৬০টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এই আনোয়ার হোসেন বাংলাদেশে ঢাকা, ওমান ও ফ্রান্সের আলোকচিত্রের ওপর লিখেছেন সাতটি বই।প্রদর্শনীর উদ্বোধনীতে আয়োজকেরা জানান, ২৭ ও ২৮ আগস্ট ঢাকা আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ‘আলোকচিত্রের নন্দন তত্ত্ব’ শীর্ষক কর্মশালা। চলবে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আগ্রহী আলোকচিত্রীরা এক হাজার টাকা ফি জমা দিয়ে এ কর্মশালায় অংশ নিতে পারবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।উকুন বাছিতেছিল পরম আদরে‘স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ/ অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ/ শিয়রে বসিয়া যেন তিনটে বাঁদরে/ উকুন বাছিতেছিল পরম আদরে’। একটু রসিয়ে ভিন্ন ভঙ্গিতে স্বপ্নের কথা বলছেন মঞ্চের আবৃত্তিশিল্পীরা। আর তাতে দর্শক সারিতে বসা সবাই কবিতার কথা আর বলার ঢঙে বেশ মজা পেয়ে গড়িয়ে পড়ছে এ-ওর গায়ে। যেন স্বপ্নের বদলে বাস্তবে একে অপরের উকুন বাছা শুরু করল। মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তাঁর ‘হিং টিং ছট্’ থেকে আবৃত্তি করছিলেন স্রোত আবৃত্তি সংসদের শিল্পীরা।গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আবৃত্তি সংগঠন কবিগুরুকে স্মরণ করে স্রোত আয়োজন করে আবৃত্তি প্রযোজনা ‘গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হিং টিং ছট্’ ও ‘জুতা আবিষ্কার’ কবিতা দুটি নতুনভাবে উপস্থাপন করেন শিল্পীরা। ‘হিং টিং ছট্’ আবৃত্তি শেষে শুরু হয় জুতা আবিষ্কার। ‘কহিলা হবু, শুন গো গোবুরায়/ কালিকে আমি ভেবেছি সারা রাত্র/ মলিন ধুলা লাগিবে কেন পায়/ ধরণী-মাঝে চরণ ফেলা মাত্র’ এমন মজার কথায় এগিয়ে যায় আবৃত্তিসন্ধ্যা।‘হিং টিং ছট্’ ও ‘জুতা আবিষ্কার’—এই দুই কবিতায়ই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রমাণ রেখেছিলেন তাঁর রসবোধের। আর স্রোত আবৃত্তি সংসদের শিল্পীদের আবৃত্তি তার ষোলআনাই পূর্ণ করল।অনুষ্ঠানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন রবীন্দ্রগবেষক আ ব ম নুরুল আনোয়ার। রংবীন্দ্রনাথের গান গেয়ে অনুষ্ঠানটি আরও বেশি রবীন্দ্রময় করে তোলেন শিল্পী বুলবুল ইসলাম।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৬১তম প্রয়াণ দিবস ছিল ৬ আগস্ট। কিন্তু গতকাল ২০ আগস্ট স্রোত আবৃত্তি সংসদ স্মরণ করল কবিকে। কবিগুরু মৃত্যুর এত দিন পরও যেকোনো মুহূর্তে তিনি ও তাঁর আদর্শ আমাদের উদ্যাপন আর উত্সবের উপলক্ষ হয়ে আছে। এ আয়োজন যেন তারই প্রমাণ বহন করে।সেলিম আল দীনের ‘হরগজ’ ‘একটা বিপুলকায় মহিষ উড়ে এসে আটকে ছিল এক আমগাছের উপর তিনদিন। প্রলয়ঙ্করী সেই ঝড়ে একটা পুষ্করণীর সমস্ত সঞ্চিত পানি ডাঙ্গায় উঠে এসেছিল। কোনো এক গাছের গুঁড়িতে বিদ্ধ হয়েছিল মানব দেহের নানান খণ্ডিতাংশ। একটা ট্রাক নদীর এপার থেকে ওইপাড়ে উড়ে গিয়ে পড়েছিল।’ ১৯৮৯ সালের গ্রীষ্মকালে মানিকগঞ্জ জেলার হরগজে যে প্রলয়ংকরী টর্নেডো, তারই সবিস্তার বর্ণনা দিচ্ছিলন নাট্যাচার্য সেলিম আল দীন। সেই টর্নেডোর ফলে ওই অঞ্চলের সমৃদ্ধ কৃষিজীবন প্রায় পুরোটাই ধ্বংস হয়ে যায়। আর তা নিয়েই তিনি লিখেছিলেন নাটক হরগজ।গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় স্বপ্নদলের প্রযোজনা হরগজ। হরগজ নাটকের সুভেনিরে ‘কথাপুচ্ছ’ শিরোনামে তিনি লিখেছেন ওপরের কথাগুলো। অথচ তিনি কি জানতেন, তাঁর মরার পর তাঁর লেখা নিয়েই হবে এত আলোচনা?সেলিম আল দীন জন্মোত্সব ২০১০-এর কাল ছিল তৃতীয় দিন। সন্ধ্যায় জাহিদ রিপনের নির্দেশনায় নাটকের দল স্বপ্নদল মঞ্চায়ন করে হরগজ নাটকটি। এর আগে বিকেলে ছিল সেমিনার। বিষয় ‘সেলিম আর দীনের নাটক: মুক্তিযুদ্ধ ও প্রতিবাদী চেতনার কথাচিত্র’। প্রবন্ধ উপস্থাপন করেন ড. জাহারাবী রিপন। মূল আলোচনায় ছিলেন নাসির উদ্দিন ইউসুফ। এ ছাড়া কামাল লোহানী, এস এম মহসীন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ড. আফসার আহমদ, ড. ইসরাফিল শাহীন, জাহীদ রেজা নূর প্রমুখ আলোচনা করেন।