প্রকাশনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ছিল ‘প্রকাশনা প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান। বাংলা একাডেমির উদ্যোগে ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ডেভেলপমেন্ট প্রকল্পের অর্থায়নে হয়েছে এই কোর্সটি। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি করেছে সহযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস এবং শিক্ষাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষে বক্তব্য দেন সমিতির সভাপতি ওসমান গণি। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক চৌধুরী মুফাদ আহমেদ ও সুইস ডেভেলপমেন্ট করপোরেশনের প্রতিনিধি তাহসিনা আহমেদ। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।