প্রকাশিত হলো হুইটনির শেষ গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্পার্কল’ ছবির জন্য মৃত্যুর মাত্র কয়েক দিন আগে মার্কিন গায়িকা জর্ডিন স্পার্কসের সঙ্গে ‘সেলিব্রেট’ শিরোনামের একটি গান রেকর্ডিং করেছিলেন প্রয়াত মার্কিন সংগীতশিল্পী হুইটনি হিউস্টন। এটিই ছিল হুইটনির কণ্ঠের শেষ গান। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি। এ বছরের ১৭ আগস্ট মুক্তি পাচ্ছে হুইটনি হিউস্টন অভিনীত চলচ্চিত্র স্পার্কল। ২১ মে সোমবার হুইটনি ও জর্ডিনের দ্বৈত গান সেলিব্রেট প্রকাশিত হয়েছে। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল স্পার্কল নামের প্রথম চলচ্চিত্রটি। এবারে একই শিরোনামে ছবিটির রিমেক তৈরি করেছেন সেলিম আকিল। সেলিম আকিল পরিচালিত মিউজিক্যাল ছবি স্পার্কলের মুক্তিকে সামনে রেখেই প্রকাশ করা হয়েছে গানটি। ছবিটিতে ‘আমেরিকান আইডল ৬’ বিজয়ী জর্ডিন স্পার্কসও অভিনয় করেছেন। আর জর্ডিনের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন হুইটনি। অভিনয়ের পাশাপাশি ছবিটি যৌথভাবে প্রযোজনাও করেছেন হুইটনি। হুইটনি অভিনীত সর্বশেষ ছবি ‘সিন্ডারেলা’ মুক্তি পেয়েছিল ১৫ বছর আগে।উল্লেখ্য, এ বছরের ১১ ফেব্রুয়ারি বেভারলি হিলটন হোটেলের একটি বাথটাব থেকে হুইটনি হিউস্টনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। শুরুর দিকে তাঁর মৃত্যু নিয়ে অনেক রহস্যের সৃষ্টি হলেও, পরবর্তী সময়ে তাঁর মৃত্যুকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়, কোকেন সেবনের ফলে তাঁর হূত্যন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। হূদরোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি কোকেন সেবন করেন। এরপর বাথটাবের পানিতে ডুবে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’খ্যাত মার্কিন এই পপগায়িকা।