প্রকাশিত হলো 'অশ্রুনদীর তীরে'

ভক্তিরসাত্মক ১২টি গান নিয়ে প্রবীণ সংগীতশিক্ষক ও শিল্পী মুত্তালিব বিশ্ব অশ্রুনদীর তীরে নামে অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হলো গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে।
বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই অডিও সিডির মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ শিল্পী সুধীন দাশ।
মোড়ক উন্মোচন পর্বের পরে শিল্পী অ্যালবামের কিছু গান গেয়ে শোনান। অ্যালবামের গানগুলো হলো: ‘সখী লোকে বলে কালো’ (কথা: শৈলেন রায়, সুর: কৃষ্ণচন্দ্র দে), ‘যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো’ (গীতিকার/সুরকার: অজ্ঞাত), ‘কৃষ্ণ চাই না, কৃষ্ণ নাম শুধু’ (গীতিকার/সুরকার: অজ্ঞাত), ‘সখী আমিই না-হয় মান করেছিনু’ (কথা: নজরুল ইসলাম, সুর: নিতাই ঘটক), ‘কী আর বলিব তোরে রে বঁধুয়া’ (কথা: চণ্ডীদাস, সুর: প্রচলিত), ‘বহুদিন পরে বঁধুয়া আইলে’, (কথা: চণ্ডীদাস, সুর: প্রচলিত), ‘মা, তোর কত রঙ্গ দেখব বল্’ (গীতিকার/সুরকার: অজ্ঞাত), ‘সকলই তোমার ইচ্ছা’ (কথা ও সুর: রামপ্রসাদ সেন), ‘এবার আমি ভালো ভেবেছি’ (কথা ও সুর: রামপ্রসাদ সেন), ‘তুমি নির্মল কর মঙ্গল করে’ (কথা ও সুর: রজনীকান্ত সেন), ‘ক্ষণেক দাঁড়াও ঠাকুর আমার’ (গীতিকার/সুরকার: অজ্ঞাত), ‘পাগলা, মনটারে তুই বাঁধ’ (কথা ও সুর: অতুলপ্রসাদ সেন)