প্রকাশিত হয়েছে ‘সুরের দরিয়ায়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায় (কলকাতা), রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মুহম্মদ, হাবিব ওয়াহিদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, শিল্পী নূরুল ইসলাম ও শ্রেয়া গুহঠাকুরতা।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী নূরুল ইসলাম ও শ্রেয়া গুহঠাকুরতা উপস্থিত অতিথিদের সামনে সদ্য প্রকাশিত রবীন্দ্রসংগীতের অ্যালবামের বেশ কয়েকটি গান পরিবেশন করেন।অ্যালবামটিতে রবীন্দ্রনাথের ১০টি জনপ্রিয় গান রয়েছে। সুরের দরিয়ায় অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন, দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে, আমার মল্লিকা বনে, হিয়ার মাঝে, আজি যত তারা তব, গ্রাম ছাড়া ওই, আমার মন মানে না, জেনেশুনে বিষ ইত্যাদি।