প্রকৃতির আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রকৃতির আনন্দ’ প্রদর্শনীতে শিল্পকর্ম দেখছেন দর্শক l ছবি: প্রথম আলো
‘প্রকৃতির আনন্দ’ প্রদর্শনীতে শিল্পকর্ম দেখছেন দর্শক l ছবি: প্রথম আলো

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল শুরু হয়েছে শিল্পী লায়লা আঞ্জুমান আরার চিত্র প্রদর্শনী। শিরোনাম ‘জয় অব ন্যাচার’ (প্রকৃতির আনন্দ)। ক্যাফে লা ভেরান্দায় প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার। উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী এবং অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর। এটি শিল্পীর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী শেষ হবে ৯ মার্চ। চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। রোববার বন্ধ। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।