প্রকৃতির সান্নিধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরবাসীকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব গতকাল শুক্রবার সকালে রমনা উদ্যানে গাছ চেনানোর অনুষ্ঠান করে। এটি ছিল সংগঠনটির ১২তম আয়োজন। এবারের আয়োজনের বিশেষ দিক ছিল শিশুদের অংশগ্রহণ। গাছ চেনার ফাঁকে ফাঁকে গান গেয়ে সবাইকে আনন্দ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক দেবাশীষ বিশ্বাস। তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক দ্বিজেন শর্মা।