এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মানুষ বদল’। এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। নাটকটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। কথা হলো তাঁর সঙ্গে।‘মানুষ বদল’ নাটকে আপনাকে দেখতে একেবারেই অন্যরকম মনে হচ্ছে।অনিমেষের ধারণা, আমাকে দিয়ে যেকোনো চরিত্রকেই নাকি ফুটিয়ে তোলা সম্ভব। তাই ও এবার আমাকে খুবই নোংরা রুচি আর কুিসত চেহারার একটি চরিত্র দিয়েছে। লোকটি নিজের খারাপ স্বার্থ হাসিল করার জন্য যেকোনো কিছু করতে পারে। তার সঙ্গে একটি মেয়ে আছে। তাদের দেখে মনে হবে স্বামী-স্ত্রী, আবার লোকটি এই মেয়েকে নানা খারাপ কাজে ব্যবহার করে। এখানে আমার ভাষাটাও বেশ অদ্ভুত।নাটকটির কাজ কোথায় করেছিলেন?ধামরাইতে। পরিচালক নাটকে শহরতলি বোঝাতে চেয়েছেন। তাই ওই জায়গাটা ব্যবহার করেছেন। প্রচণ্ড শীতের মধ্যে কোনো গরম কাপড় ছাড়াই আমরা শুটিং করেছি। আর আমার মুখে যথেষ্ট পরিমাণ কালি মাখানো হয়েছিল। এগুলো একটু উঠে গেলেই আবার দেওয়া হতো। শীতে তখন ঠকঠক করে কেঁপেছি।‘লীলাবতী’ ধারাবাহিকের কী খবর?গত চার-পাঁচ বছরের মধ্যে এ রকম চরিত্রে কাজ করা হয়নি। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অরুণ চৌধুরী এটি পরিচালনা করছেন। এখানে আমি লীলাবতীর বাবা। আমার সঙ্গে সব সময় দুজন পাহারাদার থাকে। তারা দেখতেও বেশ অদ্ভুত। শুরুতে যে কেউ ভয় পাবে, আমি নিজেও পেয়েছিলাম। এরই মধ্যে নাটকটির ৫২ পর্বের কাজ শেষ হয়েছে।চলচ্চিত্রের কথা বলুন।দেবদাস ছবিতে আমি চুনিলাল চরিত্রে অভিনয় করব। আগামী মাসেই আমার অংশের কাজ হবে। আর সোহেল আরমানের এই তো প্রেম ছবিতে কাজ করছি। এখানে সৈয়দ হাসান ইমামের সঙ্গে কাজ করছি। কাজের ফাঁকে তাঁর কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। মুক্তিযুদ্ধের আগের অবস্থা, মুক্তিযুদ্ধের সময় এবং তার পরের অনেক ঘটনা।আর বড় ধারাবাহিক?ইফতেখার ফাহমির নতুন ধারাবাহিক ফিফটি ফিফটিতে কাজ করছি।