প্রচণ্ড শীতের জন্য কাজ করতে সমস্যা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কেবা আপন কেবা পর’। এটি রচনা করেছেন শিল্পী সরকার, পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়া। এতে অভিনয় করেছেন সুইটি। কথা হলো তাঁর সঙ্গে। ‘কেবা আপন কেবা পর’ নাটকের গল্প নিয়ে কিছু বলুন।এটা একেবারেই গ্রামের গল্প। স্বামী আর শাশুড়িকে নিয়ে আমার সংসার। আমার বিয়ে হয়েছে ১০ বছর। কোনো সন্তান নেই। তাই শাশুড়ি নানাভাবে মানসিক নির্যাতন করছেন। তিনি আবার ছেলেকে বিয়ে দিতে চান। আমার স্বামী তা চান না। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বাধ্য হন। ঘরে নতুন বউ আসে। এরপর আর বলতে চাই না। তাহলে সবার নাটক দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে।এই নাটকের কাজ কবে করেছিলেন?এই তো মাস কয়েক আগে। কাজটা হয়েছিল ধামরাইয়ে। তখন খুব শীত পড়েছিল। ভীষণ শীত। কোনো সংলাপই বলতে পারছিলাম না। মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। কুয়াশার জন্য পরপর তিন দিন সন্ধ্যার অনেক আগেই কাজ থামিয়ে দিতে হয়েছে। তখন আমরা মেয়েরা সবাই খাটের ওপর উঠে গায়ে লেপ জড়িয়ে টানা আড্ডা দিতাম। আজ তো এটিএন বাংলায় ‘জলকণা’ ধারাবাহিকটিও প্রচারিত হবে। এখন তো এই নাটকের শেষ দিকের কাজ করছি। এখানে আমাদের কাজের চেয়ে বেশি যেটা হয়, তা হলো আড্ডা। তারিন একটা নতুন ক্যামেরা এনেছে। ওটা নিয়ে সেদিন দারুণ মজা করেছি! তবে একটা কথা বলতেই হবে, জলকণা নাটকে যে চরিত্রে অভিনয় করছি, সেটা আমার খুবই পছন্দ। আপনাদের তো প্রযোজনা প্রতিষ্ঠান আছে। তার কী খবর?আমরা শেষ তৈরি করেছি রেলস্টেশনে শোনা গল্প নাটক। বিটিভি এটা প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আমরাও জমা দিয়েছি। নাটকটা পরিচালনা করেছেন মেজবাউর রহমান। এটা প্রচারিত হওয়ার পরই নতুন নাটকের কাজে হাত দেব।উপস্থাপনার খবর বলুন।দেশটিভির একই বৃন্তে অনুষ্ঠানের উপস্থাপনার কাজটা এখন খুব উপভোগ করছি। আসলে শুরুতে তো এই কাজটা আমার কাছে একেবারেই অপরিচিত ছিল। তখন খুব ভয় পেতাম। কয়েকটা পর্বের কাজ করার পরই সব ভীতি কেটে গেছে।  বিনোদন প্রতিবেদক