প্রচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া জগতে আমির খানের পদচারণ নতুন নয়। এর মধ্যে একাধিক ছবিতে ক্রিকেট তারকা হয়েছেন। এবার তিনি বাস্তবের ক্রীড়া জগতে বিশেষ ভূমিকা রাখতে যাচ্ছেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, প্রচারক হিসেবে। আসন্ন কমনওয়েলথ গেমসের প্রচারণামূলক বিজ্ঞাপনচিত্রে বিভিন্ন অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে তাঁকেও দেখা যাবে। দেখা যাবে বিশিষ্ট গীতিকার জাভেদ আখতারকেও। দিল্লিতে ৩ অক্টোবর থেকে বসতে যাচ্ছে কমনওয়েলথ গেমসের ১৯তম আসর। এ উপলক্ষে গেমসের আয়োজক কমিটি জাঁকালো প্রচারে নেমেছে। সহযোগিতায় রয়েছে নেটওয়ার্ক এইটিন। আজ বুধবার থেকে শুরু হচ্ছে এর অডিও-ভিজুয়াল ক্যাম্পেইন। ওয়েবসাইট।