প্রচারণায় কাজলকে পাচ্ছেন না করন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে সেপ্টেম্বরে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বিদেশি ছবি স্টেপমম-এর হিন্দি রিমেক করন জোহরের উই আর ফ্যামিলি। করনের ইচ্ছা ছিল ছবিটির প্রচারে দুই নায়িকা কাজল ও কারিনা কাপুরকে মাঠে নামিয়ে একটা আলাদা চমক দেবেন। কিন্তু তা আর হচ্ছে না। কারিনা রাজি হলেও কাজলের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ, কাজল এখন সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের জননী হতে চলেছেন তিনি। তাই এ মুহূর্তে চারদিকে ঘোরার ধকল সামলাতে পারবেন না কাজল। বাধ্য হয়ে কারিনাকেই বেশি সময় দিতে হবে বলে করন জানিয়েছেন। জানা গেছে, এতে কারিনার কোনো আপত্তি নেই।