প্রজন্ম আগামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রজন্ম আগামী’র পরিকল্পনা ও পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু। চ্যানেল আইয়ে আজ রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ভ্যারাইটি শোটি। আজকের বিষয় ‘ধর্মীয় সহিষ্ণুতা’। এই বিষয়ের ওপর আলোচনা করবেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। মূকাভিনয় করবেন নিথর মাহমুদ। আরও থাকবে চিরকুটের গান। এক্সপ্রেশনস লিমিটেডের সহযোগিতায় তৈরি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আনিষা ও শান্ত। প্রযোজনা করেছেন রেহানা সামদানী।