প্রজন্ম চত্বর নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করছেন রেদওয়ান রনি। ছবির নাম ত-তে তুই রাজাকার। রেদওয়ান রনি বলেন, ‘আমার ছবির মূল ভাবনা হলো, শাহবাগের মোড় কীভাবে প্রজন্ম চত্বর হয়ে ওঠে। থাকবে যুদ্ধাপরাধীদের জন্য তীব্র ঘৃণার স্লোগান “তুই রাজাকার”-এর তরুণ কণ্ঠের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, থাকবে সাধারণ মানুষের প্রতিবাদী হয়ে ওঠার গল্প।’রনি আরও বলেন, ‘যাঁরা শাহবাগ যেতে পারেননি, ছবিটি তৈরি করছি তাঁদের জন্য। থাকবে ইংরেজি সাবটাইটেল, যাতে আন্তর্জাতিক গণমাধ্যম শাহবাগ আন্দোলনের সঠিক তথ্য, সঠিক অনুভূতি ও সঠিক লক্ষ্য বুঝতে পারে। আমরা প্রতিদিনই দৃশ্য ধারণ করছি। শিগগিরই ছবিটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের উদ্যোগ নেওয়া হবে।’