প্রজন্ম চত্বরে ছোট পর্দার শিল্পীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে প্রজন্ম চত্বরে গতকাল সোমবার বিকেলে সংহতি জানিয়েছেন ছোট পর্দার শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন: তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, কে এস ফিরোজ, আজিজুল হাকিম, নাদের চৌধুরী, বদরুল আনাম সৌদ, রওনক, জয়া আহসান, কুসুম শিকদার, হাসান মাসুদ, রিচি সোলায়মান, ঝুনা চৌধুরী, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে। তাঁরা সবাই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।ঝুনা চৌধুরী বলেন, ‘ধর্মের নামে যারা রাজনীতি করছে, তাদের আমরা বর্জন করব।’জয়া আহসান বলেন, ‘একাত্তরে যেমন যুবতী ও যুবারা দেশকে মুক্ত করেছিল, তেমনিভাবে ৪২ বছরের কলঙ্ক আমরা তরুণেরাই মোচন করব।’